1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​বাল্যবিবাহ রোধে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করেছে সারকার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত
৫৫

 

অনলাইন সংরক্ষণঃ

​বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।​আজ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানান।

​মন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF)এবং ইউএনএফপিএ (UNFPA)এর কারিগরি সহায়তায় বর্তমানে এই নতুন আইনের খসড়া তৈরির কাজ চলছে।প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’র সুযোগ নিয়ে বাল্যবিবাহ দেওয়ার যে আইনি ফাঁকফোকর রয়েছে,তা পুরোপুরি বন্ধ করা হবে।

​সংশোধনীর মূল বৈশিষ্ট্য হবে বিবাহ নিবন্ধনের জন্য সনাতন পদ্ধতির কাগজের সনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড যাচাই করা।মূলত জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজের জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর যে প্রবণতা রয়েছে,তা কঠোরভাবে বন্ধ করতেই সরকার এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

​ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিবাহ সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে এর সঠিক নজরদারি ও আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী।

​​মন্ত্রী আরও জোর দিয়ে বলেন, কেবল আইনের কঠোরতাই যথেষ্ট নয়; বাল্যবিবাহ দেশ থেকে পুরোপুরি নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর