বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ
সোহেল রানা
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
৮৫
বার পঠিত
বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ
সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফুটবল বিতরণ অব্যাহত রেখেছেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ। মঙ্গলবার(৭জুন) দুপুরে নিজস্ব অর্থায়নে গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এর আগে তিনি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপণ এবং ফুটবল বিতরণ করেছেন। এ সময় শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম মণ্ডল, যুবদল নেতা মোনোয়ার হোসেন মুন্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবু সাঈদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ...
১০৬
সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফুটবল বিতরণ অব্যাহত রেখেছেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ।
মঙ্গলবার(৭জুন) দুপুরে নিজস্ব অর্থায়নে গুজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এর আগে তিনি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপণ এবং ফুটবল বিতরণ করেছেন।
এ সময় শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম মণ্ডল, যুবদল নেতা মোনোয়ার হোসেন মুন্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আবু সাঈদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে শিবগঞ্জ ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিটি বিদ্যালয়ে ফুটবল বিতরণ কর্মসূচিও অব্যাহত থাকবে।