1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে ফেসবুক, মিলবে যেভাবে

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া অ্যাকাউন্ট, প্রতারণা ও ভুয়া পরিচয়ের ঝুঁকি কমাতে ‘Facebook Verified’ নামে একটি নতুন পরিচয় যাচাইকরণ (Identity Verification) ব্যবস্থা আনছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যবহারকারীরা বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ (Verified Badge) পেতে পারবেন।

মেটা জানিয়েছে, এই সুবিধা পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও বা ফেসিয়াল রিকগনিশন সেলফি ধারণ করতে হবে।এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটির সঙ্গে ব্যবহারকারীর প্রোফাইল ছবির মিল যাচাই করবে। পরিচয় নিশ্চিত হলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

তবে এই সুবিধা পেতে অ্যাকাউন্টটি অবশ্যই ভালো অবস্থায় থাকতে হবে। অর্থাৎ অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রতারণা, স্ক্যাম বা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কোনো গুরুতর রেকর্ড থাকা যাবে না।
মেটা জানিয়েছে, নতুন এই সুবিধাটি আপাতত অফিসিয়াল পেজ বা প্রফেশনাল মোডে থাকা প্রোফাইলের জন্য প্রযোজ্য নয়।

 

প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং সেবা এবং বিভিন্ন গ্রুপে প্রদর্শিত হবে।ভবিষ্যতে নিউজ ফিডের পোস্টেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, পরিচয় যাচাইকরণ সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মে এই ব্যাজ কার্যকর থাকবে। বিশেষ করে ফেসবুক মার্কেটপ্লেসে কেনাবেচা কিংবা বিভিন্ন গ্রুপে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের মধ্যে বাড়তি আস্থা তৈরি করবে।

মেটা আরও স্পষ্ট করেছে, নতুন ‘Facebook Verified’ সুবিধাটি তাদের বিদ্যমান অর্থের বিনিময়ে দেওয়া Meta Verified সাবস্ক্রিপশন সেবার বিকল্প নয়। পেইড ‘Meta Verified’-এ অতিরিক্ত গ্রাহক সহায়তা ও বিভিন্ন প্রিমিয়াম সুবিধা থাকলেও, নতুন এই সেবা শুধুমাত্র ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হচ্ছে।

তবে ভেরিফায়েড ব্যাজ পাওয়া মানেই কোনো ব্যবহারকারীকে মেটা অনুমোদন করেছে বা তার আচরণের নিশ্চয়তা দিচ্ছে—এমনটি নয়। ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোকেও ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও কমার্স পলিসি মেনে চলতে হবে। মেটা জানিয়েছে, প্রাথমিকভাবে সীমিত কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।

 

বিডি / নিউজ / বাংলা ২৪ /ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর