1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​ভারতে থেকে অবৈধ পুশইন চেষ্টা, প্রতিহত করছে বিজিবি,পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত
৮২

 

 

 

​অনলাইন সংরক্ষণঃ

​ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) যেকোনো চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত দিয়ে বাংলাদেশে কাউকে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি পাঠিয়েছে।আজ সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক সীমান্ত পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে যেকোনো ধরনের পুশইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধভাবে অন্য দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা আন্তর্জাতিক রীতি ও দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী।

​যদি কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করে, তাহলে তাকে ফেরত পাঠানোর একটি স্বীকৃত ও নির্ধারিত আইনি প্রক্রিয়া রয়েছে। ভারতকেও সেই নিয়ম মেনেই পদক্ষেপ নিতে হবে।

শামা ওবায়েদ ইসলাম সতর্ক করে বলেন পুশইনের মতো ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ভারতকে বারবার আনুষ্ঠানিক অনুরোধ ও অবহিত করা হয়েছে।

​সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ ওঠার পর বাংলাদেশ সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।দেশের ২৬টি সীমান্তবর্তী জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

​সীমান্তে চার পালায় (শিফটে) ২৪ ঘণ্টা অবিরাম টহল ও কড়া নজরদারি জোরদার করা হয়েছে।
​ সীমান্ত সুরক্ষার এই কার্যক্রমে স্থানীয় সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সহযোগিতা করছেন।

​সীমান্তে চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আজ সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন। আগামী ১১ জুন পর্যন্ত চলা এই চার দিনব্যাপী বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু টেবিলে তোলা হচ্ছে।

অবৈধ পুশইন বন্ধ করা।সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ।মাদক ও অস্ত্র চোরাচালান রোধ।সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা ও সমন্বয়।

​বাংলাদেশ সরকার আশা করছে, নয়াদিল্লিতে চলমান এই উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভূত বিভিন্ন জটিল সমস্যার কার্যকর সমাধান আসবে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সমন্বয় আরও জোরদার হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর