1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

ভোলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবক গ্রেপ্তার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত
৭৫

 

অনলাইন সংস্করণঃ

ভোলায় ১৮ বছর বয়সী এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও গতকাল বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।  এর আগে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে গত রোববার চার যুবকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ।

গ্রেপ্তারকৃত  আসামি  ভোলা সদর উপজেলার মো. সাকিব (২৬), মো. রায়হান (২৬) ও মো. সবুজ (২৬)। এ ছাড়া আরেক আসামি এখনো পলাতক। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ভোলা সদর উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই গৃহবধূর স্বামী একটি হত্যা মামলায় কারাগারে আছেন।

এ সুযোগে ওই গৃহবধূর সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ করতে থাকেন তাঁর স্বামীর পূর্বপরিচিত সাকিব। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ মে সন্ধ্যায় ওই গৃহবধূকে বেড়াতে নিয়ে যান সাকিব। পরে গৃহবধূক  সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, ‘গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ওই তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর