1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারথ-এর জমকালো উদ্বোধন

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত
৮৭



‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ের সোলাইমান ম্যানশনে আধুনিক চিকিৎসাসেবা নিয়ে যাত্রা শুরু করলো ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারথ।


‎রবিবার (২৮ জুন) বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।


কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) আজিজুল হক (বীর প্রতীক)-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, চেম্বার অব কমার্সের নব-নির্বাচিত সভাপতি মোঃ সবুজ, জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ প্রমূখ।


এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের সমন্বয়ে নির্ভুল রোগ নির্ণয় এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় মানুষকে উন্নত কনসালটেশন সেবা দিতেই এই সেন্টারটি চালু করা হয়েছে।

 

এখন থেকে লালমনিরহাটের সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য দূরে যেতে হবে না, ঘরের কাছেই রংপুরের আদলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সব ধরনের উন্নত প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক সেবা পাবেন তারা।




Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর