1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত
৬৮

 

 

অনলাইন সংরক্ষণ :

দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিষয়টি উত্থাপিত হয়।পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস দেশের সীমান্ত এলাকায় হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করার নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, গোয়েন্দা নজরদারি জোরদারের মাধ্যমে সীমান্তকেন্দ্রিক অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে নতুন নতুন সীমান্ত ফাঁড়ি (বিওপি) ও টহল ঘাঁটি (টিওবি) স্থাপন করা হয়েছে। আরও কিছু স্থানে এ ধরনের অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী বলেন, নতুন ফাঁড়ি ও টহল ঘাঁটি স্থাপনের ফলে বিজিবির নজরদারি সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সীমান্তের বিভিন্ন অংশে টহল কার্যক্রমও আগের তুলনায় অনেক বেশি জোরদার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় ইতোমধ্যে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দুর্গম পার্বত্য সীমান্ত অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে উল্লেখ করেন তিনি। এসব সড়ক নির্মাণ সম্পন্ন হলে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত অপরাধ প্রতিরোধে আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর