1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

​মোদিকে টোটাল কিলার’ বললেন ট্রাম্প দেখতে দেবদূত হলেও নেতৃত্বে কঠোর

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত
৩৭

অনলাইন সংরক্ষণঃ

​ফান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির কঠোর নেতৃত্ব ও দরকষাকষির দক্ষতার প্রশংসা করতে গিয়ে ট্রাম্প তাকে রূপক অর্থে ‘টোটাল কিলার’ বলে অভিহিত করেন।

​সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ট্রাম্প মোদিকে অত্যন্ত কঠিন এবং দক্ষ দরকষাকষিকারী’ উল্লেখ করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। মোদির ব্যক্তিত্বের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন এই মানুষটিকে দেখুন। আমি আপনাদের একটি শিক্ষা দিই।তিনি সবচেয়ে সুন্দর চেহারার মানুষদের একজন। তাকে দেখতে এতটাই ভদ্র ও শান্ত লাগে, যেন একজন দেবদূত।

কিন্তু বাস্তবে তিনি টোটাল কিলার। তবে তাকে দেখতে এত ভালো লাগে যে তিনি আপনাকে অবাক করে দেন।এমন মানুষ খুব কমই আছে।​হোয়াইট হাউসে ভারতের প্রকৃত বন্ধু ​ট্রাম্প মোদিকে ‘ভদ্র কিন্তু কঠোর’ উল্লেখ করে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দৃঢ় সম্পর্কের ওপর জোর দেন।তিনি বলেন,আমি যতদিন প্রেসিডেন্ট আছি,ভারত হোয়াইট হাউসে একজন সত্যিকারের বন্ধুকে পাবে।এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির (নরেন্দ্র মোদি) প্রতি তাদের অসাধারণ শ্রদ্ধা রয়েছে।

​হিউস্টনে আয়োজিত ঐতিহাসিক হাউডি মোদি অনুষ্ঠানের স্মৃতি চারণ করে ট্রাম্প ভবিষ্যতে আবারও ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেন।বাণিজ্য ও অর্থনীতি নিয়ে আলোচনা ​বৈঠকে দুই দেশের বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ নিয়েও কথা বলেন ট্রাম্প।তিনি জানান, ​যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বর্তমানে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে।যুক্তরাষ্ট্রে মোদির নানা বিনিয়োগের প্রশংসা করেন ট্রাম্প।

​দুই নেতার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অন্যদিকে,বৈঠকে নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় ট্রাম্পের প্রশংসা করেন।ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘নতুন গতি’র কথা উল্লেখ করে মোদি বলেন,এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে।

আমি বিশ্বাস করি, এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে।পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির স্বার্থে এবং মুক্ত নৌ-চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে দুই নেতাই একমত পোষণ করেন এবং এ বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর