1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজার বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত
৯৩

অনলাইন সংরক্ষণ :

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি
সদস্যদের ওপর হামলার চেষ্টা চালানোর সময় বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন। বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে ৫২ বিজিবির একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করা হয়।

একপর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর