1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাজধানীর ছাত্রী হোস্টেলে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত
৯২

 

 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান থানাধীন ক্রিসেন্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. লিজা আক্তার জানান, খবর পেয়ে শুক্রবার সকাল ৮টার দিকে ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের দরজা ভেঙে পিংকির মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

 

পুলিশ জানায়, পিংকি বিশ্বাস ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বর বাসার ‘স্বপ্ন বিলাস’ ছাত্রী হোস্টেলে আরও দুই শিক্ষার্থীর সঙ্গে থাকতেন। তবে ছুটিতে অন্য দুইজন বাড়ি চলে যাওয়ায় তিনি কক্ষে একাই ছিলেন।

 

ঘটনাস্থলে গিয়ে পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের একটি ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

 

প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত বা প্রেমঘটিত কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

 

নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামে। তিনি প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা ঢাকায় পৌঁছানোর পর তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করবে পুলিশ।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর