1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

রাজধানীর পল্লবীর বাসা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

অনলাইন সংস্করণঃ

রাজধানীর ঢাকার পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তাঁর স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী বলে জানা গেছে।

মৃত সেলিনা আফরোজ মৃত খলিলুর রহমান ও মৃত আফিয়া রহমানের মেয়ে। তিনি পৈতৃক সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে একা বসবাস করছিলেন। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পল্লবী থানার সেকশন-৬ এলাকার ব্লক-সি, রোড-১০-এর ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন সেলিনা আফরোজ। বুধবার সকাল ৭টার দিকে ওই ফ্ল্যাট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিমের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ করেন তার ভাতিজা আশফাকুর রহমান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ কারণে পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, সেলিনা আফরোজের স্বামী মোবিনুল হক ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করেন। তিনিও একসময় পরিবারের সঙ্গে কানাডায় থাকতেন। তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা থাকতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর