1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

​রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত কয়েক দিন ধরে নদী থেকে বালু তোলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুরে উপজেলার মালঞ্চি এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

 

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় জরিমানা বা সাজা দেওয়া সম্ভব না হলেও বালু উত্তোলনের পাইপগুলো খুলে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

​অভিযোগ উঠেছে, নওগাঁর আত্রাই উপজেলার গুলবর হোসেন নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি কাজের অজুহাত দিয়ে ছোট যমুনা নদীর রাণীনগর অংশ থেকে এই বালু উত্তোলন করছিলেন।

 

​স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট যমুনা নদীর রাণীনগর অংশের মালঞ্চি নামক স্থানে বাঁধ রক্ষার নামে ‘জরুরি কাজ’ হবে—এমন অজুহাতে গত মঙ্গলবার থেকে দুটি ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করা হয়। সরকারি কোনো অনুমতি ছাড়াই নদী থেকে বালু তোলার খবর পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি)

 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কাউকে না পেয়ে ড্রেজার মেশিনের পাইপগুলো খুলে দেওয়া হয় এবং কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

​
​এ বিষয়ে ভাসমান ড্রেজারের মালিক গুলবর হোসেন বলেন,আমি বালু তোলার ব্যবসা করি। অফিসের লোকজন আমাকে বালু তোলার কাজে নিয়ে যায়। চুক্তিমতো ইতিমধ্যে আমি নদী থেকে প্রায় ২০ হাজার সেফটি বালু তুলেছি।

 

আজ দুপুরে এসিল্যান্ড এসে আমার মেশিনের পাইপ খুলে দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ​তবে কার সঙ্গে চুক্তি করে তিনি এই বালু তোলার কাজ করছিলেন,সে বিষয়ে কোনো নাম প্রকাশ করতে অপরাগতা জানান গুলবর।
​

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, নদী থেকে অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। তিনি বলেন,চক্রটি ইতিমধ্যে কিছু বালু উত্তোলন করলেও সেগুলো কোথায় বিক্রি করা হয়েছে বা সরবরাহ করা হয়েছে,তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

 

তবে আপাতত ড্রেজারের পাইপগুলো খুলে দেওয়া হয়েছে, যাতে তারা আর বালু তুলতে না পারে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর