রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান-এর বদলির আদেশ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুনর্বিবেচনার জোর দাবি উঠেছে। উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ ও তরুণ সমাজ ফেসবুকে রাকিবুল হাসান স্যারকে রাণীনগরেই চাই স্লোগানে স্ট্যাটাস ও মন্তব্য পোস্ট করছেন।জনপ্রিয় কর্মকর্তা ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারিতে যোগদানের পর থেকে তিনি একজন সৎ, জনবান্ধব ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এলাকার উন্নয়ন,পরিবেশ সংরক্ষণ,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে তাঁর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় দল-মত নির্বিশেষে স্থানীয়রা তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। বিডি /নিউজ...
৯৬
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান-এর বদলির আদেশ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুনর্বিবেচনার জোর দাবি উঠেছে।
উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ ও তরুণ সমাজ ফেসবুকে রাকিবুল হাসান স্যারকে রাণীনগরেই চাই স্লোগানে স্ট্যাটাস ও মন্তব্য পোস্ট করছেন।জনপ্রিয় কর্মকর্তা ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারিতে যোগদানের পর থেকে তিনি একজন সৎ, জনবান্ধব ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এলাকার উন্নয়ন,পরিবেশ সংরক্ষণ,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে তাঁর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় দল-মত নির্বিশেষে স্থানীয়রা তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।