1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে গরু চুরি মামলার আরও ৩ আসামি গ্রেফতার ৫টি গরু উদ্ধার

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২১ বার পঠিত
১৩৭

 

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাধীন গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচিত গরু চুরি মামলার  আরও ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।একই সাথে গ্রেফতারকৃত আসামির বাড়ি থেকে চুরি যাওয়া ৫টি গরু উদ্ধার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর জেলা থেকে ২ জন এবং বগুড়া জেলা থেকে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানকালে নাটোর জেলার সিংড়া থানার  শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদারের নিজ বাড়ি থেকে চোরাই ৫  টি গরু উদ্ধার করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন নাটরের  সিংড়া উপজেলার তাজুপুর গ্রামের পতিপত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) নাটোরের লালোর ইউনিয়নের বাড়ইহাটি গ্রামের সুমন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী (২৭) এবং আদমদীঘি উপজেলার সান্তাহার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিননের ছেলে মোঃ গোলাম রব্বানী ওরফে রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

রাণীনগর থানা ভারপ্রাপ্ত  কর্মকর্ত মো. জাকারিয়া মন্ডল বলেন গোনা গ্রামের চাঞ্চল্যকর এই গরু চুরি ঘটনার পর থেকেই অপরাধীদের সনাক্তকরণ ও চোরাই গরু উদ্ধারে তৎপর ছিল পুলিশ। তারি ধারাবাহিকতায় ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার সহ ৫ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিডি / নিউজ /বাংলা২৪/ডটকম

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর