1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত
৬০

 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক :

নওগাঁর রাণীনগরে প্রিথিলা সাহা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শ্রী পারইল ইউনিয়নের গুডনিয়া গ্রামের পশ্চিম পাড়ার প্রবাসী বাদল সাহার স্ত্রী। মৃত প্রিথিলা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামের অনুকূল চন্দ্র মণ্ডলের একমাত্র মেয়ে।
​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে প্রিথিলাকে বিয়ে করেন বাদল সাহা। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকই ছিল।

​গতকাল ( ৫)জুন,  সন্ধ্যার আগে তারা স্বামী-স্ত্রী একসঙ্গে গল্পগুজব করেন। এরপর বাদল সাহা স্থানীয় বাজারে যান। মাগরিবের নামাজের পরপরই তিনি খবর পান তার স্ত্রী অসুস্থ। তাৎক্ষণিকভাবে বাড়িতে ছুটে এসে তিনি প্রিথিলাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

বাদল সাহা বলেন আমাদের মধ্যে কোনো টানাপোড়েন ছিল না। যখনই ও যা আবদার করেছে, আমি সাথে সাথে তা পূরণ করেছি। সন্ধ্যায়ও একসঙ্গে ভালো সময় কাটালাম, কিন্তু বাজারে যাওয়ার পরই এই খবর পাই।

​এদিকে একমাত্র মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা অনুকূল চন্দ্র মণ্ডল। তবে এই ঘটনায় স্বামী বা শ্বশুরবাড়ির কারও প্রতি কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। অনুকূল মণ্ডল বলেন
​মৃত্যুর কিছু সময় আগেও আমার মেয়ে আমার সাথে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলেছে। ও আমার একমাত্র মেয়ে কোনো সমস্যা বা কষ্ট থাকলে অবশ্যই আমাকে বলতো।

আমার জামাই এবং জামাইয়ের বাড়ির লোকজন খুবই ভালো। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু কেন যে এমন ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মণ্ডল জানান ​ঘটনার খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার  অভিযোগ করেছে বাদল সাহার বড় ভাই পলাশ চন্দ্র সাহা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর