1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: যেকোনো সময় ভাঙনের শঙ্কায় নির্ঘুম  হাজারো মানুষের

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত
৭৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার উপর দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে।উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধিপাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

বিশেষ করে উপজেলার নান্দাইবাড়ি-কৃষ্ণপুর এলাকার প্রায় ৬ কিলোমিটার নদী ঘেঁসা বেড়িবাঁধটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে বাঁধের মালিকানা নিয়ে সরকারি দপ্তরগুলোর টানাপোড়েন এবং দীর্ঘদিনের উদাসীনতায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, আসন্ন রোপা-আমন মৌসুমে ফসল ও বসতভিটা বাঁচাতে এই বাঁধটি স্থায়ীভাবে সংস্কার করা জরুরি।


​স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিকাজে নদীর পানি সুষ্ঠুভাবে ব্যবহারের লক্ষ্যে আশির দশকে স্থানীয় সরকারের সহায়তায় রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম, নান্দাইবাড়ি, কৃষ্ণপুর এবং আত্রাই উপজেলার ফুলবাড়ি এলাকায় এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়।

​নির্মাণের পর থেকে বছরের পর বছর পার হলেও সরকারের কোনো দপ্তরই বাঁধটি সংস্কারে টেকসই কোনো পদক্ষেপ নেয়নি। নওগাঁর পানি উন্নয়ন বোর্ড  সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি—কেউই এই বাঁধটির মালিকানার দায় স্বীকার করতে চায় না। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই বাঁধটি এখন স্থানীয়দের জন্য ‘গলার কাঁটায়’ পরিণত হয়েছে।

​অতীতের ক্ষত: ২০১৭ সালেও এই বেড়িবাঁধটি ভেঙে তীব্র বন্যার সৃষ্টি হয়েছিল। সে সময় রাণীনগর ও আত্রাই উপজেলার বিশাল অংশ প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।সেই ভয়াবহ স্মৃতির কারণে পানি বাড়লেই নদীপাড়ের মানুষের চোখে ঘুম উধাও হয়ে যায়।

​বিগত প্রায় দুই বছর ধরে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড স্বল্প পরিসরে বাঁধ রক্ষায় কিছু ব্লক ফেললেও বাঁধের একটি বড় অংশ এখনো চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি বাড়লে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে তাড়াহুড়ো করে জরুরি কাজ করতে দেখা যায়, কিন্তু বন্যা চলে গেলে তাদের আর কোনো তৎপরতা থাকে না। স্থায়ী সমাধানের জন্য তারা স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান জানান,নান্দাইবাড়ির এই ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে কৃষকসহ আমরা সবসময় আতঙ্কে থাকি। রোপা-আমন ধান রোপণের আগে বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে কৃষকরা বেশ কয়েকটি মাঠে ধানই লাগাতে পারবেন না। আর ধান রোপণের পর যদি বাঁধ ভেঙে যায়, তবে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান জানান,নদীর পানি বৃদ্ধির খবর পেয়ে আমি নান্দাইবাড়ি বেড়িবাঁধটি নিজে পরিদর্শন করেছি। বাঁধটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা রক্ষণাবেক্ষণের জন্য ইতিমধ্যে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে। জেলা প্রশাসকের সভাতেও বিষয়টি উত্থাপন করেছি। জানতে পেরেছি, জরুরি ভিত্তিতে কিছু কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে

​পানি উন্নয়ন বোর্ড: নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, এই বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের জন্য আপাতত আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই। তবে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।​নদীপাড়ের হাজারো মানুষ ও কৃষকদের ভাগ্যের কথা চিন্তা করে এই বাঁধটির স্থায়ী ও টেকসই সংস্কার এখন সময়ের দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর