1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত
১০২

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাবিলা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি)
ডা:রফি ফায়সাল তালুকদার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

 

 

পলাশ চন্দ্র দেবনাথ, সিনিয়র মৎস্য কর্মকর্তাএছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীর সুন্দর পৃথিবী গড়তে হলে অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে। বর্তমানে আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব, যার মূল কারণ অপরিকল্পিত জনসংখ্যা।

 

 

এই বিশাল জনসংখ্যাকে কারিগরি শিক্ষাসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে দক্ষ মানবসম্পদে পরিণত করা যায়, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর