1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে পুকুর খননকারীদের অবহেলায় শিশুর মৃত্যুর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে অবহেলাজনিত নরহত্যা মামলা

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত
৯৮

 

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় পুকুর খননকারীসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অবহেলাজনিত নরহত্যা মামলা হয়েছে।

 

রোববার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে পুকুর মালিক, পুকুর খননকারী ও ভেকু মেশিনের ড্রাইভারসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন।

 

এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশু রবিউল মারা যান। নিহত শিশু রবিউল ধনপাড়া পূর্বপাড়া গ্রামের ময়নুল হকের ছেলে।

 

শিশু রবিউলের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আর ঘটনাস্থল থেকে ভেকু (এস্কেভেটর) মেশিন জব্দ করা হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ধনপাড়া গ্রামের জাকির হোসেন ফসিল, একই গ্রামের মাজেদুল দেওয়ান ও আব্দুল জলিল সরদারের নামে গ্রামে একটি যৌথ পুকুর রয়েছে।

 

ওই পুকুর খননের জন্য ধনপাড়া গ্রামের জাকির হোসেন, হামিদপুরের অর্জুন কুমার, চরকানাই ডাঙ্গাপাড়ার ইসারত আলী ও আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের বেলাল হোসেন দায়িত্ব নিয়ে কয়েকদিন আগে একটি ভেকু মেশিন নিয়ে এসে অবৈধভাবে ওই পুকুর খনন করছিলেন।

 

বোরবার বেলা ১১টার দিকে হৃদয় হোসেন নামে ভেকু মেশিনের ড্রাইভার পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়।

 

এ সময় স্থানীয় লোকজন ছেঁড়া তার পুকুর খননকারীদের মেরামত করতে বলেন। কিন্তু স্থানীয়দের কথায় গুরুত্ব না দিয়ে ওই অবস্থায় পুকুর খননের কাজ করছিল তারা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শিশু রবিউল খেলাধুলা করার সময় বিদ্যুতের লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশু রবিউলকে মৃত ঘোষণা করেন।

 

শিশুর বাবা ময়নুল হক বলেন, রবিউল ছিল আমাদের পরিবারের একমাত্র সন্তান। বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করার জন্য স্থানীয় লোকজন বার বার বললেও কারো কথায় কর্ণপাত করেনি পুকুর খননকারীরা। ছেলের মৃত্যুর ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি।

 

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রোববার রাতেই ভেকু (এস্কেভেটর) মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর