1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

রাণীনগরে বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত
​
​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে অসাবধানতাবশত বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা নামের মাত্র দুই বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু শিফা ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।
​
পারিবারিক সূত্রে জানা গেছে দুপুরে শিশুর মা যখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন,তখন শিশু শিফা সবার অগোচরে বাড়ির গোসলখানায় চলে যায়। সেখানে বালতিতে রাখা পানি নিয়ে খেলার একপর্যায়ে সে উপুড় হয়ে বালতির ভেতরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।পরবর্তীতে গোসলখানার বালতি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
বাড়িতে শিশুর মা কাজ করার সময় শিফা গোসলখানায় চলে যায়। বালতির পানি নিয়ে খেলার সময় সে উপুড় হয়ে ভেতরে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,এবিষয়ে থানায় একটি অপমৃত্যু ইউডি মামলা দায়ের করা হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের সুরক্ষায় বাড়ির চারপাশের জলাশয় এবং বাথরুমের পানির পাত্র ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য সচেতন মহল আহ্বান জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর