1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত
৯৩
 রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাণীনগর উপজেলা রেলওয়ে স্টেশন এলাকায় মাদকের আসর বসেছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা (ভূমি)।নাবিলা ইয়াসমিন এবং নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিদর্শক তাইজুল ইসলাম।
অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে দুজনকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মোঃজুয়েল রানা(৪০) পিতা আলতাব হোসেন,গ্রাম: রাণীনগর উত্তর রাজাপুর, ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃআইনুল হক (৪৬) পিতা: আব্দুর রশিদ,গ্রাম: রাণীনগর পূর্ব বালুভরা, ১ মাস বিনাশ্রম কারাদন্ডত সাজা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় দুজনকে আটক করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জুয়েলকে ২০ দিন এবং আইনুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর