1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​রাণীনগরে মাদক সেবনের দায়ে এক জনের ৬ মাসের কারাদণ্ড

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত
৯৩

 

 

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে মোঃ. হবির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

​সাজাপ্রাপ্ত হবির উদ্দিন উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের বাসিন্দা।গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে হবির উদ্দিনকে আটক করা হয়।

 

​আটকের পর আসামিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। সেখানে বিজ্ঞ বিচারকের সম্মুখে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

অভিযান শেষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে রক্ষায় মাদক বিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর