1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত
৭৫
​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই বিপ্লবের বীরত্বগাথা,শহীদদের আত্মত্যাগ এবং রাষ্ট্র সংস্কারে তরুণদের ভূমিকার কথা স্মরণ করা হয়।
​অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে রাণীনগর উপজেলার বীরত্বপূর্ণ ভূমিকা রাখা দুই আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম  এবং নাফিউল ইসলাম । এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের অন্যান্য জুলাই যোদ্ধারাও সভায় অংশ নেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
​আলোচনা সভায় উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিকও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাবিলা ইয়াসমিন সহকারী কমিশনার (ভূমি) রাণীনগর থানা অফিসারইনচার্জ জাকারিয়া মন্ডল।​বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোসারব হোসেন সাধারণ সম্পাদক,রাণীনগর উপজেলা বিএনপি​মেজবাউল হক লিটন সাংগঠনিক।
সম্পাদক,উপজেলা বিএনপি ​নয়ন খান লুলু যুগ্ম সাধারণ সম্পাদক,উপজেলা বিএনপি ​জিল্লুর রহমান কোষাধ্যক্ষ,উপজেলা বিএনপি ​মোজাক্কির হোসেন ভারপ্রাপ্ত আহ্বায়ক,উপজেলা যুবদল ​মতিউর রহমান উজ্জল আহ্বায়ক,উপজেলা স্বেচ্ছাসেবক দল ​মাহামুদ হাসান বেলাল সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল ​জাহিদ হাসান শিমুল আহ্বায়ক, উপজেলা ছাত্রদল।
​আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আহত যোদ্ধাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনে প্রশাসন ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর