1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ \ চরম ভোগান্তিতে গ্রামবাসী

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৫৯ বার পঠিত
২৯৩

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

 

আ’লীগের দোসর ওই পরিবারের বিরুদ্ধে এমন অবৈধ কাজের প্রতিবাদ করায় হয়রানীর শিকার হচ্ছে প্রতিবেশীরা। বর্তমানে কাজ বন্ধ থাকলেও ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

এমন কর্মকান্ডের কারণে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ আ’লীগের দাপুটে অন্যতম নেতা মজিবর রহমান টিকাদার ওরফে বাবুকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

 

এজাহার সূত্রে ও স্থানীয়দের অভিযোগের মাধ্যমে জানা যায় যে, উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ^র পশ্চিমপাড়ায় (তুলাপট্টিপাড়া) প্রবেশের একমাত্র গ্রামীণ সরু রাস্তাটিতে ইট বিছানো রয়েছে।

 

যে রাস্তাটি দিয়ে প্রতিনিয়তই শতাধিক পরিবারের লোকজন চলাচল করে। সম্প্রতি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে আ’লীগ নেতা ওই গ্রামের মৃত-মবেশ আলী টিকাদারের ছেলে আ’লীগ নেতা মজিবর রহমান টিকাদার।

 

এমন কাজে বাঁধা দিলে মজিবর, তার স্ত্রী এছেনা বিবি ও তার পরিবারের সকল সদস্যরা প্রতিবাদকারীদের উপর হামলা চালিয়ে পাশ^র্বর্তি মোজাফ্ফর হোসেন, তার স্ত্রী জলি বিবি ও ছেলের বউ শ্রাবণী আক্তার গুরুত্বও আহত হয়।

 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেে• ভর্তি করে। এসময় মজিবরের পরিবারের সদস্যরা মারপিটের সময় কৌশল করে আহত মহিলাদের শরীর থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের সোনার গহনা ছিনিয়ে নেয়।

 

পরবর্তিতে মোজাফ্ফরের ছেলে জুয়েল বাদি হয়ে থানায় এজাহার দায়ের করলে থানা পুলিশ আ’লীগ নেতা মজিবর রহমান টিকাদারকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

 

এরপর থেকে প্রতিনিয়তই মজিবর রহমানের দজ্জাল স্ত্রী এছেনা বিবি ও অন্য সদস্যরা প্রতিবেশীদের লক্ষ্য করে গালমন্দ করায় সেখানে উত্তেজনাকর একটি পরিবেশ বিরাজ করছে।

 

কিন্তু বিষয়টি প্রশাসনকে জানালে সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সমাধান করার নির্দেশনা প্রদান করলেও এখ নপর্যন্ত বিষয়টি সমাধান না করার কারণে ওই গ্রামে সব সময় একটি ঝগড়াটে একটি পরিবেশ বিরাজ করছে বলে স্থানীয়দের দাবী।

 

স্থানীয় বাসিন্দা বকুল, আ: মান্নান, আজাদ, ইয়াদুলসহ অনেকেই বলেন মজিবর ও তার পরিবারের লোকজন জোরপূর্বক সরকারি রাস্তায় থাকা সোলিং করা ইট তুলে সেই রাস্তার জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করে। এতে করে ছোট রাস্তাটি আরো সরু হয়ে আসছে।

 

গ্রামবাসীরা তাদেরকে নিষেধ করলেও কোন কিছুর তোয়াক্কা না করে আ’লীগের দোসর ওই পরিবারের লোকজন প্রতিবাদকারীদের খুন জখম, মারপিট করাসহ নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে আসছে।

 

দজ্জাল ওই পরিবারের ভয়ে পুরো গ্রামের মানুষরা ভয়ে ভয়ে থাকে। এমন অবৈধ কর্মকান্ডের জন্য ওই পরিবারের সকলকে আইনের আওতায় আনতে গ্রামবাসীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।

 

১নং খট্টেশ^র রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি জানান মজিবরের পরিবার খুবই দজ্জাল। গ্রামের কোন বাসিন্দাদের সঙ্গে ওই পরিবারের সুসম্পর্ক নেই।

 

সরেজমিনে গিয়ে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটিই চ’ড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান বিষয়টি জানার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এরপরও যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে দ্রুতই সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর