1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রাণীনগরে শিশুকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেফতার

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৪১

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১০০টাকার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিফাত হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিফাত হোসেন উপজেলার চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে। বুধবার বিকেলে ধর্ষণচেষ্টার শিকার হয় ওই শিশু। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ৮ বছর বয়সী ওই শিশু গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে সিফাত শিশুটিকে নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়।

 

থানার ওসি মোঃ জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের পর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি সিফাতকে গ্রেফতার করে। আটককৃত শিফাতকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর