1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে সাঁড়াশি অভিযান মাদক সম্রাজ্ঞীসহ ৩ জন শ্রীঘরে

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত
৪১

 


স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা ও পুলিশ প্রশাসন। শনিবার (০৬ জুন) বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে একাধিক মোবাইল টিমের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে এক নারীসহ তিন মাদককারবারী ও সেবনকারীকে আটক করে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের এই ঝটিকা অভিযানে দীর্ঘদিনের অতিষ্ঠ জনমনে স্বস্তি ফিরে এসেছে।

​অভিযানে সাজাপ্রাপ্তরা হলেন ​স্বপ্না (৩৫): পশ্চিম বালুভরা (চোরপাড়া) গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে (এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত)। সাজা: ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।

​স্বপন আলী ওরফে ধলু (২৭): স্বপ্নার আপন ভাই। ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।​রিফাত খান (৩৯): উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আজিজ খানের ছেলে। ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।

​​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে মাঠে নামে পুলিশ।

​বিকেলে উপজেলার অন্যতম মাদকের আখড়া হিসেবে পরিচিত পশ্চিম বালুভরা (চোরপাড়া) গ্রামে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। সেখান থেকে কুখ্যাত মাদককারবারী স্বপ্না ও তার ভাই ধলুকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

​অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর গ্রামে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান। সেখান থেকে রিফাত খানকে আটক করে ৩ মাসের সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত তিনজনকে শনিবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

​উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আসছিলেন স্থানীয়রা। প্রশাসনের এই ঝটিকা অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। মাদকের এই মরণছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এই ধরণের অভিযান যেন নিয়মিত জারি রাখা হয়, সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন উপজেলাবাসী।

​ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল স্পষ্ট বার্তা দিয়ে বলেন​উপজেলায় মাদকের বিস্তার প্রতিরোধে এবং এর সাথে জড়িত চুনোপুঁটি থেকে শুরু করে গডফাদারদের বিরুদ্ধে আগামীতেও আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান বলেনমাদকের ভয়াল নীল ছোবল থেকে সমাজকে বাঁচাতে শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
​উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জোর আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর