রাণীনগর (নওগাঁ)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি আজ।২১ ও ২২ আগস্ট অনুষ্ঠিত দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিন সকালে রাণীনগর উপজেলা বিএনপি’র পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্্যালী বের করা হয়।প্রধান অতিথি এমপি এস এম রেজাউল ইসলাম রেজু ব্যতিক্রমী ভঙ্গিতে ঘোড়ার পিঠে চড়ে এই রালীর নেতৃত্ব দেন র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গার্লস স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এম রেজাউল ইসলাম রেজু।আলোচনা সভা শেষে বিকেল ৪টায় গার্লস স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক ও সমর্থক খেলাটি উপভোগ করেন।
আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী,সাধারণ সম্পাদক মোশারব হোসেন,সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু,সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু ও প্রফেসর জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু ও আব্দুর রাজ্জাক এবং কোষাধ্যক্ষ জিল্লুর রহমান।
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ,যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ডাবলু, মিঠুন, রাব্বি ও মিঠু,কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রায়হানুল হক রায়হান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনিসহ সর্বস্তরের নেতাকর্মী এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন