1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত
৬১

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা, উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি এস এম রেজাউল ইসলাম রেজু।

 

এছাড়া সভায় সহকারি কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা বিএনপি ও তার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন সারা দেশের কথা জানতে চাই না আমি আমার নির্বাচনী এলাকা আত্রাই ও রাণীনগর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে যা যা কর্মকান্ড করার প্রয়োজন সেই সকল কর্মকান্ডে সহযোগিতা করার জন্য দলীয় সকল নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

আমরা সবাই মিলে পুরো দেশের মধ্যে নওগাঁ-৬ আসনকে সব দিক দিয়ে ভিন্ন ভাবে তুলে ধরতে চাই। এই আসনে কোন মাদককারবারী, মাদক সেবনকারী, জুয়াড়ু, চোর ও অন্যান্য শান্তিপূর্ণ পরিবেশ নষ্টকারী কোন উশৃঙ্খলকারীর স্থান হবে না এবং আশ্রয় দেওয়া হবে না।

 

তিনি আরো বলেন দলের কোন ব্যক্তির দ্বারা কোন বিতর্কিত কাজের মাধ্যমে যদি সরকার দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি শান্তিপূর্ণ ও মডেল আসন হিসেবে নওগাঁ-৬ আসনকে বিনির্মাণ করতে হলে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দলীয় নেতাকর্মী ও উপজেলাবাসীকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার কোন বিকল্প নেই।

 

দলীয় নেতাকর্মীদের তিনি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সততার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তাই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরোধ জানান।

 

পরে দুপুরে প্রধান অতিথি উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় উপজেলা থেকে বদলীজনিত বিদায়ী কর্মকর্তা ও নতুন যোগদান করা কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়।

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর