1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআরবি

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত
৭৬

অনলাইন সংরক্ষণঃ

​ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠন করতে যাচ্ছে সরকার।এ লক্ষ্যে নতুন আইনের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বিতর্ক এড়াতে এবং বাহিনীকে সম্পূর্ণ জবাবদিহি ও গণমুখী করার লক্ষ্যে এই বড় ধরনের সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত খসড়া আইনের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সুসংহতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ান অধ্যাদেশ ১৯৭৯ এর অধীন গঠিত ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে বাংলাদেশ পুলিশের সহায়ক একটি বিশেষায়িত বাহিনী গঠন,উহার নিয়ন্ত্রণ পরিচালনা শৃঙ্খলা ও রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক বিষয়ে আইন করা সমীচীন।

​খসড়া আইনটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুতি পর্যায়ে রয়েছে। সামান্য পরিবর্তন পরিমার্জন শেষে খসড়াটি প্রথম মন্ত্রিপরিষদের বৈঠকে প্রাথমিক অনুমোদনের জন্য পেশ করা হবে।এরপর ভেটিংয়ের আইনি পরীক্ষা জন্য পাঠানো হবে মেটিং শেষে পুনরায় মন্ত্রিপরিষদের বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।চূড়ান্তভাবে এটি জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করা হবে এবং পাস হওয়ার পর তা আইনে পরিণত হবে।

​নতুন বাহিনী এসআরবি’-এর দায়-দায়িত্ব ও ক্ষমতা
​আইনে নতুন এই বিশেষায়িত বাহিনীকে সুনির্দিষ্ট কিছু ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হচ্ছে।​প্রধান কার্যাবলি: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা।

​মাদক অস্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে যেকোনো স্থানে প্রবেশ,তল্লাশি এবং অপরাধীকে গ্রেপ্তারের কার্যকর ক্ষমতা থাকবে এই বাহিনীর।​র‌্যাবের বর্তমান সকল সম্পদ তহবিল স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী তাৎক্ষণিকভাবে নতুন এসআরবি বাহিনীতে স্থানান্তরিত ও ন্যস্ত হবেন।

​সংস্কারের পটভূমি গুম ক্রসফায়ার ও আন্তর্জাতিক চাপ ​২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হওয়া র‌্যাব শুরুতে শীর্ষ সন্ত্রাসী দমনে প্রশংসা পেলেও পরবর্তীতে নানা বিতর্কের জন্ম দেয়।​নারায়ণগঞ্জের সাত খুন:২০১৪ সালের ২৭এপ্রিল নারায়ণগঞ্জে টাকার বিনিময়ে র‍্যাব-১১ এর তৎকালীন কর্মকর্তাদের মাধ্যমে সাত খুনের ঘটনা বাহিনীটিকে তীব্র সমালোচনায় ফেলে।

​মানবাধিকার লঙ্ঘন ও নিষেধাজ্ঞা গত দুই দশকে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্রসফায়ার অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।​তদন্ত কমিশনের রিপোর্ট গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী,মোট গুমের ঘটনার ২৫% এবং দেশের ৪০টি গোপন বন্দিশালার মধ্যে ২২-২৩টিই ছিল র‍্যাবের।জাতিসংঘের সুপারিশ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর জাতিসংঘের ওএইচসিএইচআর (OHCHR) এবং দেশের গুম-সংক্রান্ত তদন্ত কমিশন ও রাজনৈতিক দল বিএনপি র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল।

​বিশিষ্টজন ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া গত মাসে র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের ইঙ্গিত দিয়েছিলেন।অন্যদিকে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান

র‌্যাব বিলুপ্ত নয় সরকার নাম পরিবর্তন ও অভ্যন্তরীণ সংস্কার করতে পারে,কারণ এখানে অনেক দক্ষ লোক তৈরি হয়েছে।তবে বাহিনীর নাম যাই হোক না কেন,সদস্যদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা কঠোরভাবে নিশ্চিত করতে হবে যেন আর কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর