1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত
৬৬

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (১৭ জুলাই) সকালে দুর্ঘটনার খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের পক্ষ থেকে প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় মন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটিকে ৯ বান্ডিল টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর আগে ​গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ট্রাক্টর মেকানিক জিয়ারুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরিবারটির চারটি ছাগল দগ্ধ হয়ে মারা যায় এবং বসতঘরসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিঃস্ব হয়ে যায়।

‎ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাঁর পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগী পরিবারটিকে ৯ বান্ডিল টিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

‎সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল মিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।

‎ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সরকার সব সময় দুর্গত মানুষের পাশে আছে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর