1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে আকস্মিক বন্যা, ১৫ শত পরিবারের মাঝে ত্রাণমন্ত্রীর জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত
৯৫




‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যায় পানিবন্দী অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।


‎বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে ও দুপুরে তিনি নিজে বন্যাদুর্গত এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব জরুরি সামগ্রী তুলে দেন।

‎​ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় প্রতিটি দুর্গত এলাকায় দ্রুততম সময়ে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় পানিবন্দী কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

‎তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসনের আওতায় আনা হবে।


‎​দুর্যোগ মোকাবেলায় সরকারের পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেন। একই অনুষ্ঠানে মন্ত্রী বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে যেসকল দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে গরু ও আর্থিক সহায়তা প্রদান করেন।

‎​ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।


‎​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছানো আমাদের অঙ্গীকার এবং পর্যায়ক্রমে সকল ভুক্তভোগী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর