1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পঠিত
১৮২


‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
‎​দীর্ঘ ১৫ বছর পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে।রায়ে মামলার প্রধান আসামি মামুনুর রশীদ সুমনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


‎মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বিকেলে লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অন্য সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

‎​
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে পাটগ্রামে ওয়াজেদ আলী প্রধানকে হত্যার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। ঘটনার পর দীর্ঘ সময় ধরে আদালতে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন চলে। বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে প্রধান আসামি মামুনুর রশীদ সুমনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।

‎​

মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন, মোঃ শাহিন পিচ্চি, মোঃ ফরিদুল ইসলাম ভুট্টু, মোঃ নুর আলম, মোঃ লিটন মিয়া, মোঃ রবিউল ইসলাম এবং পলাতক আসামি মোঃ হাফিজুল ইসলাম। এদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন এবং তাদের জামিনদারের মুচলেকা থেকে অব্যাহতি দেন।

 

‎​রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মামুনুর রশীদ সুমন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এছাড়া, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, মামলার আসামি কারাগারে যে সময় অতিবাহিত করেছেন, তা তার সাজা থেকে কর্তনযোগ্য বলে আদেশে উল্লেখ করা হয়েছে। মামলার আলামত বিধি মোতাবেক নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

 

‎রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ গোলাম মোস্তফা সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রায়ের বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছেন।



 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর