1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৫

 


‎‎জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি: বর্তমান সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আধুনিকায়ন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।


‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মেসার্স আসলাম এন্টারপ্রাইজ নামের একটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে কাজটি সম্পাদন করছে।


‎সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই প্রকল্পটির প্রায় ৫০ শতাংশেরও বেশি কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ, গতিশীল ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সংস্কার কাজের আওতায় পরিষদের মূল ভবন মেরামত, আকর্ষণীয় রঙ ও অভ্যন্তরীণ অবকাঠামোগত নান্দনিক উন্নয়ন করা হচ্ছে।


‎কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী জানান, কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। চলতি জুন মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে নবসজ্জিত ও আধুনিক এই কমপ্লেক্সটি জনসাধারণের সেবায় পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।


‎সংশ্লিষ্টরা মনে করছেন, এই আধুনিকায়নের কাজ সম্পন্ন হলে কুলাঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ আরও নান্দনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে তাদের কাক্সিক্ষত প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর