1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

‎
‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিন নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন (চঁংয-রহ) করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সময়োচিত ও কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

‎
‎শনিবার (১১ জুলাই) ভোরে লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে।

‎
‎বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট ব্যবহার করে ওই তিন নারীকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করছিল।

 

সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি দ্রুত শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অবস্থান নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির তৎপরতার মুখে বিএসএফ তাদের অপচেষ্টা থেকে পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই তিন নারী আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের এমন কর্মকর্তা অনাকাক্সিক্ষত। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছি। পুশইন করার চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য তাদের কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।
‎

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যেবক্ষণ করা হচ্ছে।

 

উল্লেখ্য, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই উত্তেজনা সৃষ্টি করে। বিজিবির এই কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর