1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

‎

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

‎
শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন এসআই রুহুল আমিন এবং এএসআই লতিফ।
‎

পুলিশ দল আসামি রাশেদকে আটক করার মুহূর্তেই তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে এসআই রুহুল আমিন ও এএসআই লতিফ গুরুতর আহত হন। একপর্যায়ে অপরাধীরা পুলিশকে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎

পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এসআই রুহুল আমিনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

 

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যেবক্ষণে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎
‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

 

মূল আসামি রাশেদসহ হামলার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর