1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে যুবদলের বিক্ষোভ ও সামাবেশ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬৮




জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহলের অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত কুৎসিত রাজনীতির প্রতিবাদে লালমনিরহাটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।


‎বুধবার (২৪ জুন) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় মিশন মোড়স্থ ‘আমার বাড়ি’ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


‎​জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল বিএনপির গৌরবময় ঐতিহ্য এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দেশজুড়ে নানা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

 

রাজনৈতিক পরিবেশকে কলুষিত করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে।


‎​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নজরুল আলম নাজু এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী।


‎​জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলীর চমৎকার সঞ্চালনায় সমাবেশে স্থানীয় ও উপজেলা পর্যায়ের যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


‎বক্তারা তৃণমূল পর্যায় থেকে যুবদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। সমাবেশ শেষে প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর