1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

শিক্ষাব্যবস্থায় ​তৃতীয় ভাষা বাধ্যতামূলক

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত
৮২

অনলাইন সংরক্ষণঃ

​আন্তর্জাতিক শ্রমবাজার ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তুলতে দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

বাংলা ও ইংরেজির পাশাপাশি এখন থেকে শিক্ষার্থীদের জন্য আরও একটি তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।​বৃহস্পতিবার ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে এই বিশেষ ও যুগান্তকারী ঘোষণার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

​চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের পুরো শিক্ষাক্রমকে ঢেলে সাজানো হচ্ছে। অর্থমন্ত্রী জানান, নতুন পরিকল্পনায় শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত পরিবর্তনগুলো আনা হচ্ছে।

​বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের ম্যান্ডারিন চীনা জাপানি, কোরিয়ান, আরবি, ফ্রেঞ্চ বা জার্মানের মতো যেকোনো একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে।​বাংলাদেশকে একটি

 

দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাকে নতুন কারিকুলামে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

​নতুন এই পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের ভাষা শেখায় উদ্বুদ্ধ করতে এবং ঝরে পড়া রোধ করতে বেশ কিছু বিশেষ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর