1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে, ‎——–এমপি রোকন উদ্দিন বাবুল

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত
৯৮

 



জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে । ভবিষ্যতে পড়ালেখায় যারা ভালো ফলাফল করবে, তাদেরকে বিভিন্ন প্রকার শিক্ষা সহায়তা প্রদান করা হবে।


‎সোমবার (২০ জুলাই) আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এক বর্ণাঢ্য উন্নয়ন ও বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদিতমারী উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে নানা ধরনের সহায়তা প্রদান করা হয়।

সোমবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে তাদের মাঝে স্কুল ব্যাগ এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। দুপুরে উপজেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন এমপি রোকন উদ্দিন বাবুল।


পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরাপদ পানির ফিল্টার, সিলিং ফ্যান, বেঞ্চ, গাছের চারা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ ‘চাইল্ড ফ্যাসিলিটি কিট বক্স’ বিতরণ করা হয়।

শিক্ষা প্রসারের পাশাপাশি কৃষকদের ভাগ্যোন্নয়নেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এলাকার অসহায় ও অস্বচ্ছল কৃষকদের মাঝে আধুনিক কৃষি সহায়তা হিসেবে কীটনাশক স্প্রে মেশিন এবং আসন্ন খরিপ মৌসুমে উৎপাদনের জন্য গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।


দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নবনির্মিত ‘আদিতমারী উপজেলা পরিদর্শন কক্ষ’ এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই ব্যতিক্রমী উন্নয়ন ও বিতরণ কার্যক্রম স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর