1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

শিবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত  

সোহেল রানা
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত
১০২
সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম ফকির। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিয়াউর রহমান বলেন, জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ ও পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম ফকির বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রম সুস্থ, সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে মাঝিহট্ট ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।
ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা এ পুরস্কার ও প্রশংসাপত্র গ্রহণ করেন। এছাড়াও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মদক্ষ কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর