1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

সভাপতি রফিক সম্পাদক মোহাতাব রাণীনগরে বাজুস সমিতির নতুন কমিটি গঠন

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পঠিত
১৬৮

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রাণীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম (রফিক সোনার) ও সাধারণ সম্পাদক পদে মোহাতাব খাঁন নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার উপজেলার রাণীনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রাণীনগর উপজেলা শাখা এক সাধারণ সভা ও অনুষ্ঠানের আয়োজন করে। সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ৪৬ ভোটারের মধ্যে ৪২জন সদস্যরা তাদের ভোট প্রদান করেন।

 

অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল সোনারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম (রাজু)।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী গৌর সাহা প্রমুখ। এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী অসিত সরকার। উৎমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সমিতির ভোটাররা।

 

সাধারণ ভোটারদের চাওয়া নতুন কমিটি সমিতির সদস্যদের নানা সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এছাড়া সোনা এবং সোনার উপকরণ ক্রয়-বিক্রয় করতে এসে যেন কোন ক্রেতা কোন ভাবেই হয়রানী এবং প্রতারণার শিকার না হয় সেই বিষয়ে নব-নির্বাচিত কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সমিতির সকল সদস্যরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর