1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

সভাপতি রিপন সম্পাদক পাভেল প্রেস ক্লাব রাণীনগরের নতুন কমিটি গঠন

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৪২ বার পঠিত
৬৭৩

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন কমিটি গঠন করা হরয়ছে। শুক্রবার রাতে উপজেলার মহিলা কলেজ বাইপাস রোড সংলগ্ন ক্লাবের কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুর রউফ রিপনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের পুরাতন ও নতুন সদস্যদের সর্বসম্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

পরে নয় সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য নব গঠিত কমিটির সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাক পত্রিকার রাণীনগর উপজেলা সংবাদদাতা মো: আব্দুর রউফ রিপন ও সাধারণ সম্পাদক হিসেবে দিনকাল বিডি নিউজ ডট কম (অনলাইন) পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি পাভেল রহমানকে নির্বাচিত করা হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক রুহেল উদ্দিন, কোষাধ্যক্ষ খালেকুজ্জামান (রায়হান), প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোয়াজ্জিম হোসেন, সদস্য আবু বিন জাহিদ (পান্না), হাসিবুল ইসলাম, আলী আল এফতেখার। পরে ক্লাবের গঠনতন্ত্রের কিছু সংশোধন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এসময় আগামী দুই বছর ক্লাবের সকল সদস্যরা রাণীনগর উপজেলাকে একটি সমৃদ্ধশালী ও আধুনিক উপজেলা হিসেবে বিনির্মাণ করার লক্ষ্যে গঠনমূলক সংবাদ প্রকাশে নিজেদের দৃশ্যমান ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া রাণীনগরকে একটি পজেটিভ ও মডেল উপজেলা হিসেবে বিনির্মাণে প্রেস ক্লাব রাণীনগরের নতুন কমিটিকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করতে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর