1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

সান্তাহারে ফেসবুকে নারীকে অশ্লীল ছবি ও আপত্তিকর ম্যাসেঞ্জারে পাঠিয়ে নিপীড়ন যুবক গ্রেপ্তার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পঠিত

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি, ভিডিও,ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব ও তার শিশুকণ্যাকে যৌন নিপীড়ন সংক্রান্ত পর্ণোগ্রাফি সংক্রান্ত মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আপন বাদশা আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। গত শুক্রবার (১০ জুলাই) দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশ তাকে নওগাঁর ছোট যমুনা নদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সান্তাহার রেলওয়ে থানায় দায়ের করা মামলা সুত্রে জানাযায়, গ্রেপ্তারকৃত আপন বাদশা দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারের ভুক্তভোগি ওই নারীকে অশ্লীল ছবি, ভিডিও, আপত্তিকর বার্তা পাঠিয়ে ও মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে অডিও কলে কু-প্রস্তাব দিয়ে মানসিক ভাবে হয়রানির পাশাপাশি তার ১০ বছরের শিশুকণ্যাকে রাস্তায় চলাচলের সময় যৌন নিপীড়ন করে আসছিল।

 

গত ২১ জুন দুপুরে বেলা ১২ টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট পারাপারের সময় অভিযুক্ত আপন বাদশা নামের যুবককে দেখা মাত্র কেন ফেসবুকে উল্লেখিত বিষয়ে বিরক্ত করে জানতে চাইলে যুবকটি ক্ষিপ্ত হয়ে নারীকে মারধরে আহত করে। তার গলার চেইন খুলে নিয়ে পালায়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৭ জুন রাতে ভুক্তভোগি ওই নারী বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় উল্লেখিত ঘটনায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন সংশ্লিষ্ট ধারায় আপন বাদশাকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

 

গত শনিবার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তখ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে নওগাঁ ছোট যমুনা নদী এলাকা থেকে গ্রেপ্তার করে। সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আপন বাদশাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর