1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

সান্তাহারে রেলওয়ে ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকাবাসীর আবেদন

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৭৭

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার আওতায়ধীন হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা দোকান নির্মাণ কাজ বন্ধসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকাবাসি জনৈক বেলঅল হোসেনের বিরুদ্ধে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে প্রায় শতাধিক ব্যক্তি স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ করেছেন।

 

এলাকাবাসির লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের নিকটবর্তি হেলালিয়া হাট সংলগ্ন রেলওয়ের জায়গায় এলাকার জনৈক বেলাল প্রমানিক নামে জনৈক ব্যাক্তি অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করে আসছে। এছাড়া পার্শ্বে মসজিদের মুসলি­গন ও স্কুল কলেজের ছাত্রীরা যাওয়ার আসার সময় ওই দোকান হতে ইভটিজিং ও অশ্লীল ইঙ্গিত করে থাকে। গ্রামবাসি তাকে বিভিন্ন ভাবে সতর্ক করা হলে সে আরও উত্তেজিত হয় এবং এক পর্যায়ে প্রামবাসির কোন কথা তোয়াক্কা না করে অবৈধ ভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

 

ছাতনী সরদার পাড়া গ্রামের বাসিন্দা ও মসজিদের মুসুলি­ দুলাল উদ্দিন, একরামুল হক, মিলন হোসেন জানায়, জনৈক বেলাল হোসেন রেলওয়ে জায়গা অবৈধ ভাবে দখল করে জনৈক বেলাল প্রমানিকের খুটির জোর কোথায় ? পুলিশ প্রশাসন ও এলাকারবাসীর কাহারোও কথায় কর্ণপাত না করে নানা ভাবে অবৈধ কাজ করে আসছে। তারা অবিলম্বে রেলওয়ে জায়গা থেকে অবৈধ দখল করা জায়গা উচ্ছেদ করার দাবী জানান।

 

সান্তাহার রেলওয়ে নিরাপত্তার গোয়েন্দা শাখার ইনচার্জ খায়রুল আলম সাংবাদিকদের বলেন, এলাকাবাসির লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল ফরিদর্শন করে অবৈধ ভাবে দখল করে দোকান ঘর নির্মাণ ও বসবাস করা বিরত থাকার জন্য বলা হয়েছে। বিষয়টি উদ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর