1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

সান্তাহারে হত্যার শিকার শিশু রাকার কানের দুল উদ্ধার গ্রেপ্তার-১

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে হত্যার শিকার হওয়া সাড়ে ৬ বছর বয়সের শিশু রাকা মুনির খুলে নেয়া কানের সোনার দুল উদ্ধার ও সান্তাহার মিতা জুয়েলার্সের মালিক ফজলুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

 

সে উপজেলার মালশন গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কানের দুল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রকাশ, আদমদীঘির সান্তাহার সাহেবপাড়ার রায়হান আলীর মেয়ে গত ১১ জুন বিকেল ৫টায় রাকামনি প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়।

 

এর পর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর প্রতিবেশি আমজাদ হোসেনের বাসার একটি কক্ষে লুকিয়ে রাখা বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রাকা মনির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে থানায় নিহত রাকা মনির বাবা রায়হান আলী চার জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন ।

 

এ ঘটনায় পুলিশ প্রতিবেশি আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম, বাবু হোসেন ও আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করে। এদের মধ্যে আমজাদ হোসেরে স্ত্রী বন্যা বেগম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারামতে জবানবন্দী দেন। এদিকে আদমদীঘি থানা পুলিশ হত্যাকারিরা রাকা মনির খুলে নেয়া সোনার কানের দুল উদ্ধারে মাঠে নামে।

 

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ সান্তাহার মিতা জুয়েলার্সের দোকানে অভিযান চালিয়ে রাকা মনির খুলে নেয়া কানের সেই সোনার দুল উদ্ধার ও দোকান মালিক ফজলুর রহমানকে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত ফজলুর রহমানকে আদালতে প্রেরন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর