1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বাংলাদেশের ৬ জেলায় বজ্রপাতে ১১জনের মৃত্যু

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত
৬১

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক :

বাংলাদেশের ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বগুড়া জেলায় ১জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, ময়মনসিংহ ২জন এবং নীলফামারীতে ১জন, পঞ্চগড়ে ১জন, চুয়াডাঙ্গায় ১জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে মরিচের জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাব্বি হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সাড়ে ৫টা টার দিকে আদমদীঘি উপজেলার তেতুঁলিয়া দক্ষিন মাঠে এ ঘটনা ঘটে। রাব্বি হোসেন উপজেলার তেতুঁলিয়া গ্রামের আপাল প্রামানিকের ছেলে।
জানাযায়, আদমদীঘির তেতুঁলিয়া গ্রামের আপাল প্রামানিক গ্রামের দক্ষিন মাঠে মরিচের আবাদ করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আকাশের বৃষ্টি নামলে তার ছেলে রাব্বি হোসেন মরিচের জমি দেখার জন্য যায়। এসময় আকাশের গর্জনে সে জমি থেকে বাড়ি ফেরার পথে তার উপড় বজ্রপাতের ঘটনা ঘটে। বিষয়টি পাশের লোকজন দেখতে পেয়ে জরুরি ভাবে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা বজ্রপাতে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিন জন। বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যান তারা। সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলী ছেলে মো. মেসবাউল ও নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

ময়মনসিংহ: ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে এক কলেজশিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় গফরগাঁও উপজেলায় সিয়াম (২৮) নামে এক যুবক এবং দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মুক্তাগাছায় এএসএম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়।

নীলফামারী: নীলফামারীর ডিমলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় সেরিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়। সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম ইসলাম নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে ও আহত গৃহবধূ সেরিনা একই এলাকার বাসিন্দা।

পঞ্চগড়: পঞ্চগড়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে নাফিজ আহমেদ শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার চাচাতো নাহিদ (২৩) গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিকেলে নাফিজের বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা দ্রুত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজ আহমেদ শান্তকে মৃত ঘোষণা করেন।

নিহত নাফিজ আহমেদ শান্ত আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আহত নাহিদ একই গ্রামের লিটনের ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর