1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

সারিয়াকান্দিতে সিএনজি চালককে শ্বাসরোধে হত্যা, সিএনজি ছিনতাই

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত
৮৬
রায়হানুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক সিএনজি অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করে তার সিএনজি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আন্ধারে ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মান্নান (৫০) গাবতলী উপজেলার বালিয়ানডোঙ্গা গ্রামের আফজাল হোসেন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি সারিয়াকান্দি যাওয়ার কথা বলে মান্নানের সিএনজি ভাড়া করেন। পথে দড়িপাড়া গ্রামের আন্ধারে ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
সোমবার ভোরে স্থানীয়রা ব্রিজের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে সারিয়াকান্দি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে থানায় নিয়ে যায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে চালক মান্নানকে হত্যা করা হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর