1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

হরমুজ প্রণালী আবারও বন্ধ হতে পারে

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩০ বার পঠিত

অনলাইন সংস্করণ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়ে হরমুজ প্রণালী কোনো শর্ত ছাড়াই অবিলম্বে খুলে দেওয়ার আহব্বান জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-র প্রধান ফাতিহ বিরোল। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি যেহেতু একবার বন্ধ হয়েছে, তাই ভবিষ্যতে এটি আবারও বন্ধ হওয়ার ঝুঁকি থেকেই যায়।

 

ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে ফাতিহ বিরোল উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের সময় ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে দিয়েছিল। এই ঘটনার পর বিশ্বের বেশ কয়েকটি দেশ তাদের জ্বালানি নীতি নতুন করে পর্যালোচনা করতে শুরু করেছে। চলমান এই সংকট বৈশ্বিক জ্বালানি মানচিত্রকে আমূল বদলে দিয়েছে উল্লেখ করে তিনি জানান, আইইএ এখন বিভিন্ন দেশের সাথে নতুন জ্বালানি কৌশল নিয়ে আলোচনা করবে। এছাড়া বৈশ্বিক জ্বালানি বাজারে স্থায়িত্ব ফেরাতে বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

 

ঘোষিত এই চুক্তির আওতায়, ইরান হরমুজ প্রণালীটি পুনরায় উন্মুক্ত করে দেবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। এর মাধ্যমে ইতিহাসের অন্যতম বৃহত্তম তেল সরবরাহ সংকটের অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। চুক্তির ভবিষ্যৎ নিয়ে ফাতিহ বিরোল বলেন, আমরা এখন এই চুক্তির খুঁটিনাটি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব। তবে সম্পর্কের যে ফাটল ধরেছে, তা সহজে জোড়া লাগার নয়। সব পক্ষই এখন খুব ভালো করেই জানে যে হরমুজ প্রণালী একবার বন্ধ হয়েছিল এবং যেকোনো সময় এটি আবারও বন্ধ হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর