1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয়

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত
১১৮


জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সাবের আলী হ্যাবলা নামে এক মধ্য বয়সী ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ও সরকার দলীয় হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাওয়া তো দূরের কথা, উল্টো মিথ্যা মামলার ভয়ে দিনাতিপাত করছে।


অভিযোগের দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।

‎​
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ তারিখে বিকেলে বিস্কুট ও টাকার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিশুটিকে অভিযুক্ত সাবের আলী হ্যাবলা তার নিজ বসতঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়।

 

শিশুটির চিৎকারে অভিযুক্ত ব্যক্তি তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমি দিনমজুর, দিন আনি দিন খাই।

 

অভিযুক্ত প্রভাবশালী ও সরকার দলীয় হওয়ায় থানা পুলিশ আসামী ধরছে না। অভিযোগ দায়েরের বেশ কিছুদিন পার হলেও এখনো পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আরও জানান, ন্যায়বিচারের দাবিতে অভিযোগ জানানোয় অভিযুক্তরা এখন তার পরিবারের বিরুদ্ধে গরু চুরির মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।

‎​
একটি শিশু ধর্ষণচেষ্টার মতো স্পর্শকাতর ঘটনায় অভিযোগ পাওয়ার পরও পুলিশের এই নিষ্ক্রিয়তা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারটি এখন প্রভাবশালী মহলের ভয়ে ও মিথ্যা মামলার চাপে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।


এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, একটি ৬ বছরের অবুঝ শিশুর ওপর এমন পাশবিক চেষ্টার পরও আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে, এটি মেনে নেওয়া যায় না।

 

অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকায় আসামী বুক ফুলিয়ে এলাকায় অপরাধ করে বেড়াচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আইন সবার জন্য সমান। আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশের বিশেষ টিম কাজ করছে।

 

ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং আসামির অবস্থানের তথ্য পেলে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনো ধরনের প্রভাবশালীর তোয়াক্কা করে না।


‎​তবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার এতোদিন পরও গ্রেপ্তারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।অবিলম্বে অভিযুক্ত সাবের আলী হ্যাবলাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর