1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে

বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত
৬৭

 

 

বগুড়া জেলা প্রতিনিধি: কেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতাল পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

​শনিবার (২০ জুন) বেলা ১১টায় হাসপাতালের নিজস্ব সভাকক্ষে এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

 

​সভায় বক্তারা বলেন, বগুড়া ও আশপাশের জেলার সাধারণ মানুষের চিকিৎসার জন্য এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে ধারণক্ষমতার চেয়ে রোগীর চাপ প্রতিনিয়ত বাড়তে থাকায় ২৫০ শয্যা দিয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই শয্যা সংখ্যা দ্বিগুণ করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

​অবকাঠামো সম্প্রসারণ ও শয্যা বৃদ্ধির এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

 

​সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। হাসপাতালটির এই আধুনিকায়নের সিদ্ধান্তে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর