1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

দুর্ঘটনায় আহত ট্রাক হেলপার স্বামীর চিকিৎসা টাকা যোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন স্ত্রী মৌসুমী

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬৭

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘির কায়েতপাড়া গ্রামের মো: হিরা নামের এক ট্রাবক হেলপাড় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ক্রমেই পঙ্গুত্বের মধ্যে ধাবিত হচ্ছে। স্বামীর চিকিৎসার টাকা যোগাতে তার স্ত্রী মৌসুম আক্তার এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

 

তিনি তার আহত স্বামীর সুচিকিৎসার জন্য দেশের সরকার ও বিত্তবানদের নিটক আহবান জানিয়েছেন। জানাযায়, আদমদীঘি উপজেলার কায়েতপাড়ার গ্রামের দরিদ্র ট্রাক হেলপাড় মো: হিরা গত ২৮ এপ্রিল বগুড়া শহরের টিএমএসএ এলাকায় এক ট্রাক দুর্ঘটনায় গুরুতর অহত হয়।

 

সেই দুর্ঘটনায় তার দুটি পাড়ের হাড় ভেঙ্গে যায়। দুই পায়ে রড দিয়ে প্লাষ্টার করে রাখা হয়েছে। প্রায় ২ মাস যাবত সে সু-চিকিৎসার অভাবে বাড়িইে শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে। তার চিকিৎসার টাকা যোগাতে স্ত্রী মৌসুমী অঅক্তার একমাত্র শিশুকণ্য নিয়ে দিশেহারা হয়ে না পারছে চিকিৎসার টাকা যোগাতে না পারছে সংসারের ব্যব বহন করতে।

 

আহত মো: হিরার স্ত্রী মৌসুমী আক্তার জানায়, দুর্ঘটনার পর বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসা বাবদ প্রায় তি লক্ষাধিক টাকা ব্যয় করা হয়েছে। স্বামী সংসারে যেটুকু আয় ছিল তাও স্বামীর চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়ে গেছে। এখন পথে বসেছি।

 

এখন টাকার অভাবে চিকিৎসা চিকিৎসা করাতে না পেরে তার একটি পায়ের তালু পচন ধরেছে। এমনকি প্রচন্ড যন্ত্রনায় ঘুমাতে পারেনা ক্রমেই পঙ্গুত্বের দিকে ধাবিত হচ্ছে। স্বামীর সুচিকিৎসার টাকা যোগাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অনেক বিত্তবান মানুষদের দ্বারে দ্বারে ঘুরেও তেমন সাড়া মিলছেনা।

 

তিনি তার প্রায় পঙ্গুত্ব বরণকারী স্বামীর চিকিৎসার জন্য সরকারসহ দেশের বিত্তবান মানুষদের আর্তিক সহযোগিতার আবেদন করেছেন।তার মোবাইল ফোন বিকাশ নম্বর -০১৭২৩০৬১০৬১। স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়রম্যান নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, তার চিকিৎসার আর্থিক সহযোগিতার জন্য আদমদীঘি উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর