1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৪ বার পঠিত

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযান চালিয়ে নেশার ২৭ পিস ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (২১ জুন) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ সদরের নিউ সাহাপুর গ্রামের হাসেম আলীর ছেলে আব্দুল খালেক (৪৩) ও আদমদীঘির বড় আখিড়া গ্রামের খাজের আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে আকাশ (১৯)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল রোববার সকালে মাদক বিরোধী অভিযান চলা কালে সান্তাহার এলাকা থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল খালেক ও পুর্ব ঢাকারোড এলাকা থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম আকাশকে গ্রেপ্তার করা হয়।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর